ফারুক আবদুল্লার পাশে দাঁড়ানোর আশ্বাস মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ‘কঠিন সময়ে’ তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ফারুক আবদুল্লার জন্মদিন। এই উপলক্ষে জম্মু ও কাশ্মীরের প্রবীণ ওই নেতাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি তাকে ইতিবাচক মনোভাব রাখার আহ্বান জানিয়েছেন মমতা। সেই সঙ্গে তার সুস্বাস্থ্যের জন্য কামনাও করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘ফারুক আবদুল্লাজিকে জন্মদিনের শুভেচ্ছা। এটা আপনার পক্ষে কঠিন সময়। আমরা আপনার পাশে আছি। দয়া করে ইতিবাচক মনোভাব নিয়ে থাকুন। আমরা আপনার এবং ওমর আবদুল্লার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরপরই নিরাপত্তার স্বার্থে ৮২ বছর বয়সী জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় গ্রেফতার করা হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান কেননা বরাবরই ফারুক আবদুল্লা তৃণমূল নেত্রীর সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখেছেন। গত ১৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত ‘ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে’ অংশও নেন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
গত ৫ আগস্ট কেন্দ্রের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণা করার আগের রাত থেকেই আটক রাখা হয় ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাকে। তখন থেকে ওই দুই নেতার সঙ্গে তার দলের কোনও সদস্যদেরই সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। শেষ পর্যন্ত, ফারুক এবং ওমর আবদুল্লাকে আটকের দু’মাস পরে, গত ৬ অক্টোবর, জম্মু ও কাশ্মীর প্রশাসন ন্যাশনাল কনফারেন্সের দলীয় সদস্যদের তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়। সূত্র: এনডিটিভি।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










