ফিরহাদকে গ্রেফতারের পর সিবিআই দফতরে মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৭ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমসহ তৃণমূল নেতাদের গ্রেফতারের পর সিবিআই দফতরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (১৭ মে) সকালে ফিরহাদ ও তৃণমূল কংগ্রেসের তিন নেতাকে গ্রেফতারের পর নিজাম প্যালেসের সিবিআই দফতরে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতা। তবে বাড়ি থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সকাল ১০টা ৪৭ মিনিটে নিজাম প্যালেসে এসেই সোজা দুর্নীতিদমন শাখার ১৫ তলার অফিসে চলে যান তিনি।
তৃণমূল নেতা আইনজীবী অনিন্দ্য রাউত জানান, ‘বেআইনিভাবে’ গ্রেফতারের প্রতিবাদে তাকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না।
তিনি বলেন, ‘মমতা জানিয়েছেন, বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে, আমায় গ্রেফতার করতে হবে না হলে আমি সিবিআই দফতর থেকে বেরোবো না।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের তিন নেতাকে তুলে নিয়ে যায় দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যায়। নারদা কেলেঙ্কারি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
কেন্দ্রীয় বাহিনী আজ সকালে হাকিমের বাড়িতে গিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।
এর আগে মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়। তারা সবাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নেতা। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিধস জয়ে সবারই অবদান রয়েছে।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










