ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২৩:২২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার

ফিলিপাইনের পার্বত্য উত্তরাঞ্চলে ট্রাক দুর্ঘটনায় ১৯ কৃষক নিহত হয়েছেন। কৃষকরা ট্রাকটিতে ধান বীজের বস্তা বহন করছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এসব কৃষক দুর্ঘটনার শিকার হন। তারা ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।

পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস এএফপি’কে বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।