ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, শিশুসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এক শিশুসহ তিনজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির বেশ কিছু বাড়িঘর ও স্থাপনা। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের দাভাও শহরের ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এটি আঘাত হানে।
ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৮ ছিলো বলে মার্কিন ভূতাত্ত্বিক জরীপ ‘ইউএস জিওলজিক্যাল সার্ভে’ জানিয়েছে।
দাভাও দেল সুর প্রদেশের মাতানাও শহরের মেয়র ভিনসেন্ট ফার্নান্দেজ জানান, ভূমিকম্পে নিহত তিনজনের মধ্যে একটি শিশুও রয়েছে। নিজ বাড়ির দেয়ালের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সব এখনো জানা যায়নি। তবে বেশ কিছু বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি তিনতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
কাছাকাছি একটি শহরের এক সরকারি তথ্য করমকরতা বলেছেন, ভূমিকম্পে সরকারি অফিসসহ রাস্তাঘাট এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভূমিকম্পের সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতেরতে শহরটিতে ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুতেরতের মুখপাত্র।
প্রসঙ্গত, এর আগে এই অঞ্চলে গত অক্টোবরে চারটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়। সূত্র : সিএনএন
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











