ফিলিপিন্সে টাইফুনের আঘাতে নিহত বেড়ে ১২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ছবি : এএফপি
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার সুপার টাইফুন ‘রাই’র আঘাতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টাইফুনের আঘাতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের ঘরবাড়ি ও রিসোর্ট থেকে ৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ওইসব অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জাতীয় দুর্যোগ সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাদ এক ব্রিফিংয়ে বলেন, ‘সিয়ারগাও দ্বীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিসায়াস এবং দক্ষিণ দ্বীপ মিন্দানাওয়ে ঝড়ের পর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
জালাদ আরও বলেন, ‘প্রাদেশিক দুর্যোগ কার্যালয়সহ অন্যান্য ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। মনে হচ্ছে, একটি বোমা আঘাতে এগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।’
জানা গেছে, সুপার টাইফুনটি স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের মধ্যে রাই অন্যতম।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রসের স্থানীয় প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেন, এই দানবীয় ঝড়টি খুবই ভয়ংঙ্কর।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া











