ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
এক ফিলিস্তিনি নারীকে একের পর এক গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে গাজার পশ্চিমতীরের একটি চেকপয়েন্টে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রয়টার্সকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
সামাজিক মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছেন বোরকা পরা এক ফিলিস্তিনি নারী। এরপর তার দিকে এগিয়ে গিয়ে গুলি ছুড়ছেন এক নিরাপত্তা রক্ষী। সেখানে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাদের সবার হাতেই অস্ত্র ছিল। তারা ওই নারীর দিকে এগিয়ে যাচ্ছিলেন আর তাদের হাতে বন্দুক তাক করা ছিল।
তবে ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। একটি গুলি লাগার পরেই রাস্তায় পড়ে যান ওই নারী। সে সময় তার হাত থেকে কিছু একটা পড়ে যায়। একজন নিরাপত্তারক্ষী এগিয়ে গিয়ে ওই বস্তুটি লাথি মেরে দূরে সরিয়ে দেন।
এদিকে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ওই ফিলিস্তিনি নারী ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিলেন। মহিলা সন্ত্রাসী হিসেবে ওই নারীর কথা উল্লেখ করে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র এক টুইট বার্তায় জানিয়েছেন, কালানদিয়া চেকপোস্টে ওই নারী ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কালানদিয়ায় এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










