ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৫:২৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ফিলিস্তিনি ভূখণ্ডে উপশহর নির্মাণ বন্ধ করুন: ইনে মারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে মারি এরিকসন সুরিদে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ, অবিলম্বে তা বন্ধ করতে হবে।

গতকাল মঙ্গলবার কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি ইসরাইলের উদ্দেশে বলেন, ফিলিস্তিনিদের ভূখণ্ডে উপশহর নির্মাণ প্রকল্প বাতিল করুন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানালেও গতকালই ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে আরও বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইল।

ইসরাইলের সব উপশহরই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২৩৩৪ নম্বর প্রস্তাবেও ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরাইল উপশহর নির্মাণের মাধ্যমে গোটা ফিলিস্তিনকে ইহুদিকরণের চেষ্টা করছে। সূত্র : পার্সটুডে

-জেডসি