ফেনীর দাগনভূঞায় গমের আবাদ বেড়েছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গম চাষ হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলা গম আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে। গম চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রণোদনা ও প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, গমের বাজারমূল্য গত বছরের তুলনায় বেশি হওয়ায় কৃষকেরা আগ্রহী হয়ে অনেকে গম চাষ করেছে। গত বছরের তুলনায় এবার গমের আবাদ অনেক বেশি হয়েছে। স্বল্প খরচে উচ্চ ফলনশীল গম উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, মূলত শীত মৌসুমে উপজেলার বেশীর ভাগ এলাকায় সবজি, ধান, সরিষা চাষ করলেও এরইমধ্যে স্থানীয় কৃষকরা গম চাষে খরচ কম ফলন বেশি হওয়ায় তারা লাভবান হচ্ছেন। আধুনিক পদ্ধতিতে গম চাষ, উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে স্থানীয় পর্যায়ে কৃষক নতুন জাতের গমের প্রদর্শনী, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমনে কোয়ালিটি সমৃদ্ধ বালাইনাশক এবং হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তারা। এছাড়াও উপসহকারী কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠ পরিদর্শন করছেন।
উপজেলার সিন্দুররপুর ইউনিয়নের দিলপুর গ্রামে ৫০ শতাংশ জমিতে গম আবাদ করেছেন কৃষক মজিবুল হক। মাঠে গিয়ে দেখা গেছে, বিস্তৃত মাঠে দু-চোখ জুড়ানো এক সবুজের সমারোহ। ফসলের মাঠ জুড়ে শুধু সবুজ আর সবুজ। কৃষক মজিবুল হক বলেন, আমি ৫০ শতাংশ জমিতে বারী-৩২ জাতের গম চাষ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনা পেয়েছি। কৃষি কর্মকর্তারা সরেজমিনে মাঠে এসে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। গম চাষে কম খরচে উৎপাদন ভালো হয়েছে।
স্থানীয় একাধিক কৃষক জানান, ধান চাষের চেয়ে গম চাষে খরচ তুলনামূলকভাবে অনেক কম। ফলনসহ বিক্রিতে ভালো দাম পাওয়া যাওয়ায় গম চাষে তাদের আগ্রহ বেড়েছে। এ বছর তারা দাগনভূঞা উপজেলা কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনায় সার ও বীজ পেয়েছেন। নিয়মিত জমির পরিচর্যার পাশাপাশি ছত্রাকসহ নানা ধরনের রোগবালাই থেকে বাঁচতে বালাইনাশক স্প্রে করছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন অন্যান্য বছরের চেয়ে ভালো হবে।
একই এলাকার কৃষক নিজাম উদ্দিন ২০ শতক, আমির হোসেন ৩০, আইয়ুব খাঁন রানা ১৮, মোহাম্মদ ইলিয়াস ৩৩ শতক ও একই ইউনিয়নের মাছিমপুরের কৃষক সন্তোষ মজুমদার ২০ শতক, কোরবানপুরের কৃষক আবদুল্লাহ আল মামুন ১৫ শতক এবং অলাতলীর কৃষক সাদ্দাম হোসেন ২৫ শতক জমিতে গমের আবাদ করেছেন।
ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ এমদাদুল হক জানান, ইউনিয়নে প্রায় ২ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। প্রতিনিয়ত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এ বছর গমের ভালো ফলন পাবেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস থেকে এ ইউনিয়নের ৫জন কৃষককে প্রণোদনার বীজ ও সার এবং ভুট্টা গবেষণার মাধ্যমে ৩জন কৃষককে প্রদর্শনী আকারে বীজ সার ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর/
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



