ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৯:০৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা কয়েকদিন বন্ধ থাকবে। মাসের প্রথম দিন মাঘী পূর্ণিমা উপলক্ষে রবিবার সব স্কুল ও কলেজে শ্রেণিকক্ষ বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী এটি চলতি বছরের তৃতীয় ছুটি।

এরপর ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি থাকবে। পরের দিন বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের জন্য একটি একক ছুটি নিলেই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

চলতি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থী ও সরকারি কর্মচারীরা সব মিলিয়ে আবারও চার দিনের বিশ্রাম পাবেন। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে।

বর্ষের পরবর্তী ছুটির মধ্যে রয়েছে ৮ মার্চ থেকে রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান। এর ফলে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে (২৪ মে থেকে ৪ জুন)।

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমে এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক দিবসেও ছুটি থাকবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুদিন ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন রয়েছে।