ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৩২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফের অভিনয়ে শায়না

আপডেট: ০৮:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

image_4161স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শায়না এখন যুক্তরাজ্য প্রবাসী। রয়েছেন সেখানকার ডনক্যাস্টারে। মা হবেন তিনি। এ খবর এখন অনেকেই জানে। অনেকদিন তিনি অভিনয়ে নেই। ফলে নতুন নাটকের চরিত্র হয়ে টিভি পর্দায় তার মুখ প্রায় অনুপস্থিত। নতুন খবরটা হল, ‘রিলেশন’ নামে একটি ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। এতে অভিনয় করেছেন শায়না। তবে পুরো ধারাবাহিকজুড়ে শায়না থাকছেন না। নির্মাণ করেছেন পল্লব বিশ্বাস। তিনি বলছেন, ‘শায়না ধারাবাহিকটির আটটি পর্ব করে দিয়ে গেছেন।’ তার অনুপস্থিতিতে নির্মাতা তাই অন্য উপায় ভেবেছেন। শায়নার বদলে বাকি পর্বগুলোর জন্য নেওয়া হয়েছে সোনিয়া হোসেনকে। এ নাটকে শায়নার চরিত্রের নাম অরিন, মেয়েটির ধর্ম হিন্দু। সে যাকে ভালোবাসে, মিশু সাব্বির, সে আবার অন্য ধর্মের, মুসলমান। ফলে ভালোবাসার কমতি না থাকলেও, ধর্মের ভিন্নতার কারণে প্রায় সময়ই মনোমালিন্য তৈরি হয় তাদের মধ্যে। ‘রিলেশন’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মুনিরা মিঠু, মারজুক রাসেল, এফএস নাঈম, আনিকা কবির শখ, জাবিল, শ্রাবস্তী, অপু, আনোয়ার প্রমুখ। আজ (১৩ সেপ্টেম্বর) থেকে আরটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

এই বিভাগের জনপ্রিয়