ফের তিতাসে দুর্ঘটনা, যেসব এলাকায় গ্যাস বন্ধ
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
এবার ঢাকার উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাসের পাইপলাইনের একটি ভাল্ভ বিস্ফোরিত হয়েছে। এতে উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এর আগে ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের স্বল্পচাপের ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুন দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে।
গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ওই দিন রাতে নতুন ভাল্ভ বসানোর পর আবার গ্যাস সরবরাহ চালু করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








