ফের বাড়ছে সোনার দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে দাম বাড়তে থাকায় বাংলাদেশেও আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। এ দফায় নতুন করে ভরিতে সোনার দাম বাড়ছে ২ হাজার ৪১ টাকা। সে হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হতে যাচ্ছে ৭৩ হাজার ৪৮৪ টাকা।
রোববার (২৩ মে) থেকে এ দাম কার্যকর হতে পারে বলে নিশ্চিত করেছে বাজুস।
এরআগে করোনা মহামারিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে বাড়ানো হয় সোনার দাম। সে দফায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ১০ মে দুপুর থেকে সোনার এ নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
দাম বাড়ার মাধ্যমে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৯ হাজার ৫৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৯ হাজার ২২ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
সে সময় নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছিল, করোনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ১ হাজার ৮৩০ মার্কিন ডলার হয়েছে। বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। ফলে আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছেন না ডিলাররা। সে কারণে দাম বেড়েছে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










