ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৬:৩২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বিএনপি লোগো  

বিএনপি লোগো  

সারাদেশে আগামী রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধ শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার ভোর ৬টায়। এর আগেই নতুন অবরোধের ঘোষণা দিল দলটি।

নতুন করে অবরোধের ঘোষণা দিয়ে রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ পালিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এক বিশেষ পরিস্থিতি ও দুর্যোগ দুর্বিপাকের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।’