ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সোশ্যাল মিডিয়া আনছে টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। চলতি সপ্তাহে সংস্থাটি ভিভা এনগেজ প্ল্যাটফর্মে এ তথ্য ঘোষণা করেছে।
জানা গেছে, নতুন প্ল্যাটফর্মটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে। ফলে ধারণা করা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ববাসীর সঙ্গে ভিভা এনগেজের পরিচয় করাতে চলেছে মাইক্রোসফট।
তবে মজার বিষয় হচ্ছে, ভিভা এনগেজ নামক প্ল্যাটফর্মের লুক ও ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো। এর হোম ফিডে বিভিন্ন পোস্ট, ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে।
সম্প্রতি নতুন প্লাটফর্মটির একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, হোম স্ক্রিনের ঠিক বাঁ দিকে থাকছে সেটিংস অপশন। এছাড়াও অন্যান্য কমিউনিটিতে যোগ দেওয়ার অপশনটি পাওয়া যাবে এখানে।
এসব দেখেই বিশেষজ্ঞরা দাবি করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে ট্রায়েড অ্যান্ড টেস্টেড অ্যাপ্রোচ চালাচ্ছে মাইক্রোসফট। কারণ, মার্কেটে ফেসবুকের মতো বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে।
তবে মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্মটিতে যে শুধুই ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমনটা নয়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে যেমন স্টোরিজ ফিচার দেখা যায়, একই ধরনের ফিচার মাইক্রোসফটের ভিভা এনগেজেও দেখা যেতে পারে।
তবে সোশ্যাল প্লাটফর্ম হলেও এটি মূলত ব্যবসার উপরেই ফোকাস করবে মাইক্রোসফট।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

