ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বন্ধ হচ্ছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রকাশকদের জন্য আয়ের সুযোগ তৈরি করেছিল ফেসবুক। ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার সেই ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা বন্ধ করছে ফেসবুক।
২০২৩ সালের এপ্রিলে বন্ধ হবে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। দ্য ভার্জের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র ইরিন মিলার জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে অথবা আগামী বছরের এপ্রিলের মধ্যে এই সেবা বন্ধ হয়ে যাবে।
ইরিন মিলার বলছেন, ‘নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন।’
এই সেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার উপরেও পড়তে পারে।
প্রকাশকদের জন্য ২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে ফেসবুক। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।
সম্প্রতি জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা নিয়ে বিপাকে পড়েছিল। বাংলাদেশে গত বুধবার সকাল থেকে বিষয়টি সবার নজরে আসে।
বিশেষ করে যেসব ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা ১৪ হাজারের বেশি, হ্রাস পেয়ে তাদের ফলোয়ারের সংখ্যা ৯ হাজারে নেমে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে এর কারণ জানতে চান। কেউ কেউ বিষয়টিকে ফেসবুকের টেকনিক্যাল সমস্যা বলে অবহিত করলেও এ নিয়ে ফেসবুক সংশ্লিষ্ট কেউ সে সময় মন্তব্য করেনি।
এ নিয়ে মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন বলেছিল, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।
এরমধ্যে নিউইয়র্ক টাইসম, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে। ইউএসএ টুডে গত সোমবার হারিয়েছে ১৩৭২৩ এবং মঙ্গলবার হারিয়েছে ১১৩৯২ জন ফলোয়ার। অপরদিকে নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬,২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪,৯৪৪ জন ফলোয়ারকে।
তবে বুধবার বিকেলে এই সমস্যার সমাধান করে ফেসবুক।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

