ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ফ্রান্সে বৃদ্ধাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে খাদ্যে সন্দেহজনক বিষক্রিয়ায় পাঁচজন মারা গেছে এবং আরো অনেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সোমবার কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপি’র।

পুলিশ জানায়, রোববার রাতের খাবারের পর এ বৃদ্ধাশ্রমে বাস করা ২২ জনের বমিবমি ভাবসহ বিষক্রিয়ায় আক্রান্তের নানা উপসর্গ দেখা দেয়। বেসরকারিভাবে পরিচালিত শেনারায়ি নামের বৃদ্ধাশ্রমটি তলৌসির দক্ষিণের শহর লহার্মে অবস্থিত।

এ ঘটনায় কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজনের মৃত্যু ঘোষণা করে। পরে তদন্তের সাথে যুক্ত অপর এক সূত্র এএফপি’কে পঞ্চম ব্যক্তির মৃত্যুর কথা জানায়।

যাদের মৃত্যু হয়েছে তাদের বয়স ৭২ থেকে ৯৫ বছর।

তলৌসি প্রসিকিউটর ডোমিনিক আলজিয়ারি জানান, বৃদ্ধাশ্রমটির ৮২ জন বাসিন্দার মধ্যে ১৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা খারাপ। তবে তাদের মৃত্যুর ঝুঁকি নেই।