ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২২:১৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ফ্লোরিডায় দোকানে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার

ফ্লোরিডায় দোকানে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৩

ফ্লোরিডায় দোকানে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি মুদি দোকানে ঢুকে গুলি করার পর বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে। মিয়ামি থেকে ৮০ কিলোমিটার দূরের রয়েল পাম বিচে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ফ্লোরিডার মিয়ামির রয়েল পাম বিচে গুলির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছেন।

এদের মধ্যে একজন হামলাকারী রয়েছে বলে নিশ্চিত করেছে পাম বিচ কাউন্টির শেরিফ কার্যালয়।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায়ই গুলির ঘটনা ঘটছে, বৃহস্পতিবারের ঘটনা তারই ধারাবাহিকতা বলে মনে করছে পুলিশ।