ফ্লোরিডায় ভবন ধসে ১ জনের মৃত্যু, ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার
ফ্লোরিডায় ভবন ধসে ১ জনের মৃত্যু, আরো ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যের মিয়ামির সার্ফসাইড এলাকায় ১২ তলা একটি ভবন ধসে একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মিয়ামি বিচের কাছে সমুদ্রের সামনে ওই অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকারী দল তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে আংশিকভাবে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তুপ থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আরো ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
আটলান্টিক উপকূলের ১২ তলা ভবনটি বৃহস্পতিবার রাতে ধসে পড়ে, এ সময় বাসিন্দরা ঘুমিয়ে থাকায় অজ্ঞাত সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
মিয়ামিতে আর্জেন্টাইন অধিবাসী নিকোলাস ফার্নান্দেজ (২৯) বলেছেন, ‘ভবনের একপাশ পুরোপুরি ধসে পড়েছে, সেখানে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।’ ভবনে ফার্নান্দেজের পরিবারের ইউনিটে গতরাতে যারা ছিলেন, তাদের এখনো কোন খোঁজ পাননি।
তিনি এএফপিকে বলেন, ‘তাদের ব্যাপারে আমি কিছুই জানিনা, আমি জানিনা তারা বেঁচে আছে কিনা।’
কর্তৃপক্ষ বলেছে, ভবনটি ধসে পড়ার সময় ভবনে থাকতে পারেন এমন ৯৯ জনের এখনো তারা কোন খোঁজ পাননি।
মিয়ামি-দাদে মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, এ পর্যন্ত আরো ১০২ জনের হিসাব পাওয়া গেছে।
লেভিন কাভা সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, ¯œাইফার ডগ সহ অনুসন্ধান ও উদ্ধারকারীদল রাতভর তাদের তৎপরতা চালাবে। রাত শেষ হলেও তাদের কার্যক্রম বন্ধ হবে না।
নিখোঁজ স্বজনদের খবর জানতে পরিবারের লোকরা একটি সার্ফসাইড কমিউনিটি সেন্টারে জমায়েত হয়েছে। এদের অনেকেই এই রাতে অ্যাপার্টমেন্টের বাইরে ছিলেন।
মিয়ামি-দাদে ফায়ার রিসকিউ এ্যাসিস্টান্ট প্রধান রে জাদাল্লা সংবাদ সম্মেলনে বলেন, এই ভবন ধসের কারনে প্রায় ৫৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারীদল রাত দেড়টায় ঘটনাস্থলে পৌঁছায় এবং ভবন থেকে ৩৫ জ কে উদ্ধার করে।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










