বইমেলা ২০২৪: পাঠকরা যাদের নতুন বইয়ের অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সাদাত হোসাইন : বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক। যার লেখনিতে বুঁদ হয়ে আছে হাজারো পাঠক। সাদাতের নতুন বই মানেই পাঠকদের বাঁধভাঙ্গা উল্লাস। এরই মধ্যে প্রকাশিত হয়েছে বইমেলা ২০২৪ সাদাত হোসাইনের উপন্যাস “আগুন ডানা মেয়ে ” অন্য প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। এছাড়াও অন্যধারা থেকে আসবে “তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে।”
লতিফুর রহমান শিবলী : অসংখ্য কালজয়ী গানের গীতিকবি ও এ সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক লতিফুর রহমান শিবলী। লেখনির শক্তি দিয়ে এরই মধ্যে মন জয় করেছে হাজারো পাঠকের হৃদয়। বরাবরের মতো এবারো ভিন্নধর্মী গল্প নিয়ে পাঠকদের সামনে হাজির হবেন এ লেখক। নালন্দা থেকে এবারের বইমেলায় শিবলীর নতুন উপন্যাস ” ইমাম “।
মৌরি মরিয়ম : নারী লেখকদের মধ্যে বর্তমান সময়ে যার নাম পাঠকদের হৃদয়ে গেঁথে আছে তিনি আর কেউ নন মৌরি মরিয়ম। ” নাইয়রি” নামে মৌরির নতুন উপন্যাসটি প্রকাশিত হবে অন্য প্রকাশ থেকে।
পলাশ মাহবুব : ছোটদের জন্য লিখতে যিনি ভীষণ পছন্দ করেন তিনি পলাশ মাহবুব। ভিন্নস্বাদের গল্প নিয়ে প্র প্রকাশন থেকে আসবে পলাশ মাহমুদের নতুন বই ” দুরন্ত তিন কিশোরের শিক্ষা সফর “।
ইশতিয়াক আহমেদ : নেইল কাটার, মাফলার কিংবা সাদা প্রাইভেট কার বইগুলো লিখে যিনি লেখক হিসেবে নিজের জাত চিনিয়েছেন তিনি আর কেউ নন ইশতিয়াক আহমেদ। গল্প বলার ধরণ আর ব্যতিক্রম চিন্তা-চেতনা নিয়ে তিঁনি সব সময় লিখে থাকেন। এবারো পাঠকদের জন্য দু’টি বই নিয়ে আসছেন ইশতিয়াক আহমেদ। প্র প্রকাশন থেকে ” হাফপ্যান্ট ” আর অনিন্দ্য থেকে আসবে উপন্যাস “অনীহা “।
শাহআলম সাজু : ২৫ বছর ধরে লিখে চলেছেন। পাঠকদের ভালোবাসায় সিক্ত এ লেখক লিখে ফেলেছেন ৫০টির অধিক বই। প্রতিবারের মতো এবারো এ লেখকের তিনটির অধিক বই প্রকাশিত হবে। অনন্যা থেকে এরইমধ্যে প্রকাশিত হয়েছে ” পাঁচ গোয়েন্দা দুর্গম পাহাড়ে “।
রকিবুল আমিন : এক নিভৃতচারী, প্রচার বিমুখ লেখক। শিশু সাহিত্যের পাশাপাশি বড়দের জন্যও লিখে থাকেন। ভূতের বাড়ি অস্ট্রেলিয়া, ঘোড়ার ডিম, রাতুলের কুকুর ও পাকিসেনা, তোমার জন্য লাল গোলাপ, বইয়ের পর এবারের বই মেলায় ভিন্ন স্বাদের একটি বই নিয়ে আসছেন রকিবুল আমিন। সময় প্রকাশন থেকে ” হুমায়ুনের রসিকতা “নামে বইটি প্রকাশিত হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




