বই তো কিনছেন, যত্ন নেবেন কীভাবে?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বইকে বলা হয় ভালো বন্ধু বা একাকিত্বের সঙ্গী। এখন ব্যস্ততার যুগ। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেই সব জানতে চান। কারোর পড়ার ইচ্ছা জাগলে ই-বুক তো আছেই। তবে সত্যিকারের বইপ্রেমীদের এসব ডিজিটাল মাধ্যমে চলে না। কাগজের বইয়ের পাতা না উল্টালে তাদের মনে স্বস্তি মেলে না।
যারা বই ভালোবাসেন তাদের বাড়িতে হরেক বই আছেই। এইতো চলছে বইমেলা। পছন্দের বই কিনে ঘরে ফিরছেন অনেকেই। তবে বই কেবল ভালোবাসলেই চলবে না। বছরের পর বছর ভালো রাখতে এর যত্নও নেওয়া চাই। কীভাবে বইয়ের যত্ন নেবেন চলুন জানা যাক-
বই রাখার স্থান
বই রাখার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন। বইয়ের জন্য যদি আলাদা তাক থাকে তাহলে তা এমন জায়গায় রাখুন যেখানে বাতাস সহজে আসা-যাওয়া করতে পারে। তবে জানালার কাছে বই রাখবেন না। তারচেয়ে চার দেওয়ালে ঘেরা কোনো জায়গায় বই রাখলে বেশি ভালো হয়। খেয়াল রাখবেন, বইয়ের গায়ে যেন সূর্যের তাপ সরাসরি না পড়ে।
বইয়ের ছেঁড়া পাতা
বইয়ের পাতা ছিঁড়ে গেলে অনেকে সাময়িকভাবে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করেন। এ কাজটি করবেন না। এতে বইয়ে পোকা ধরার আশঙ্কা থাকে। এ বিষয়ে বই বাঁধাইয়ের সঙ্গে যুক্ত কারোর পরামর্শ নিন। বইপোকার উপদ্রব থেকে বাঁচতে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা রাখতে পারেন। এতে পোকায় ধরার আশঙ্কা অনেকটাই কমে।
সাজানোর ধরন
তাকে বই সাজানোর সময়ে ভারী এবং বড়সড় দেখতে বইগুলোকে একেবারে নীচের তাকে রাখা ভালো। সেসঙ্গে খেয়াল রাখুন বইয়ের ভেতরের কোনো পাতা মুড়ে গেল কি না।
বইয়ের জ্যাকেট
হার্ডকভার বইয়ের জ্যাকেট সরিয়ে রাখার প্রবণতা রয়েছে অনেকের। তবে বই দীর্ঘদিন ভালো রাখতে চাইলে এটি পরিয়ে রাখাই ভালো। এতে ধুলো-ময়লার হাত থেকে রক্ষা পায় বই।
বুকমার্ক ব্যবহার
অনেকে বইয়ের যে পাতা পড়ে শেষ করেন সেটির চিহ্ন রাখতে পাতা ভাঁজ করে রাখেন। এতে বইয়ের পাতা দুর্বল হয়ে যায় এবং দ্রুত নষ্ট হয়ে যায়। একাজে বুকমার্ক ব্যবহার করুন।
খেতে খেতে বই নয়
অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যাস রয়েছে। এতে অসাবধানতাবশত বইয়ের পাতায় ঝোল-তরকারি লেগে যাওয়ার আশঙ্কা থাকে। বই পরিষ্কার রাখতে খাওয়ার সময় বই পড়া এড়িয়ে চলুন।
এছাড়াও মাঝেমধ্যে হালকা রোদে বইগুলো মেলে দিতে পারেন। পছন্দের বইগুলোর সঠিক যত্ন নিন। ভালো থাকবে অনেকদিন।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী


