বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
সাত মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। গতকালও তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষ কারখানায় এলেও বেতনভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনে নেমেছেন তারা।
কারখানার বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে কালক্ষেপন করে আসছে। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়। এতেও কোনো ফলাফল না পেয়ে তারা সকালে কারখানায় এসে প্রথমে কর্মবিরতি ও বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-জয়দেবপুর সড়কে অবরোধ সৃষ্টি করে রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
খবর পেয়ে শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, স্টাইল ক্রাফট কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছে। পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। কারখানা কর্তৃপক্ষ ১৯ জুলাই বেতনভাতা পরিশোধ করতে বলে পুলিশকে জানিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










