বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে ধাবিত হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ তৈরি হচ্ছে।’ বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি এভাবেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মুজিববর্ষে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এতে সংযুক্ত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অনুষ্ঠানটির আয়োজক।
ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই আজ আমরা সরকার গঠন করতে পেরেছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করতে পেরেছি। মানুষ ইতিহাস থেকে নিজেকে জানতে পারে। নিজেদের মধ্যে দেশাত্ববোধ তৈরি হয়। জাতির পিতাকে জানার মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে, দেশের জন্য তিনি কীভাবে নিবেদিত ছিলেন। জাতির পিতা মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। শিক্ষা, বিজ্ঞান সবদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘পৃথিবীতে আর কোনও নেতা আছে কিনা জানা নেই, যার নামে এত গান, এত কবিতা রচিত হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করে আমরা বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন আনতে পেরেছি। আমরা মানুষের খাদ্য, পুষ্টির নিরাপত্তা দিতে পেরেছি। শিক্ষা, স্বাস্থ্য খাত এগিয়ে নিয়েছি। বিশেষ করে প্রযুক্তি এগিয়ে যাওয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বে এগিয়ে যাচ্ছে। নানান সুবিধা পাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। শিক্ষার সঙ্গে বিজ্ঞান-গবেষণাকেও গুরুত্ব দিয়েছেন জাতির পিতা। আমরা শিক্ষায় বৃত্তি দিয়ে থাকি। জাতির পিতার নামে একটি ট্রাস্ট করি। ৩২ নম্বর বাড়ির টাকা দিয়ে এই ট্রাস্ট ফন্ড করি। আমাদের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া।’
তিনি বলেন, ‘উচ্চ শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্য ছিল। এ জন্য শুধু সরকারিভাবেই নয়, আলাদা একটি ফান্ডও করি। যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সাহায্য করি।’
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি











