বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির পরোয়ানা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী তার ফাঁসির পরোয়ানা ইস্যু করেন।
এর আগে আবদুল মাজেদকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তার ফাঁসির পরোয়ানা জারি করেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁসির পরোয়ানা জারির আগে বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান।
এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বেলা ১টা ৫ মিনিটের দিকে তাকে প্রিজন ভ্যানে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুর পলাতক খুনি মাজেদকে। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক ছিলেন। ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশ পুলিশ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় সপরিবারে হত্যার শিকার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। নির্মম সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি আবদুল মাজেদ।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











