বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী: ক্ষণগণনায় আজকের আয়োজন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা শুরু হবে আজ ১০ জানুয়ারি শুক্রবার। ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে এনিয়ে বিপুল আয়োজন করা হয়েছে।
চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত 'মুজিব বর্ষ' ঘোষণা করেছে সরকার। ১৭ মার্চ থেকে 'মুজিব বর্ষ' উদযাপন শুরু হলেও আজ থেকে শুরু হচ্ছে ক্ষণ গণনা।
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লী হয়ে ১৯৭১ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
এর আগে পুরো স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
যেহেতু এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন সেজন্য তাঁর জন্ম শতবার্ষিকীর ক্ষণগনণাও শুরু হচ্ছে আজ থেকে।
আজ বিকেল তিনটায় তেজগাঁও এলাকার পুরাতন বিমান বন্দরে অতিথিরা আসবেন।
বিকলে ৪:৩০মিনিটে শেখ হাসিনা যাবেন অনুষ্ঠানস্থলে। এরপর সেখানে একটি প্রতীকী বিমান অবরতণ করবে।
১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবকে বহনকারী বিমান এখানেই অবতরণ করেছিল। সেজন্যই প্রতীকী বিমান অবতরণের বিষয়টি যুক্ত করা হয়েছে।
৪৮ বছর আগে বিমান থেকে নামার পর শেখ মুজিবুর রহমানকে যেভাবে বরণ করা হয়েছিল ঠিক একই কায়দায় প্রতীকী গার্ড অব অনার দেয়া হবে। এছাড়া বিমান থেকে আলোক প্রক্ষেপণ এবং তোপধ্বনিও দেয়া হবে।
মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রায় ১২ হাজার মানুষ পুরাতন বিমানবন্দরে উপস্থিত হবেন বলে আশা করছেন আয়োজকরা। এরই মধ্যে আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনও করেছেন।
ক্ষণ গণনার জন্য দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে এবং প্রতিটি বিভাগীয় ও জেলায় ঘড়ি বসানো হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার ৮০টির বেশি স্থানে ক্ষণ গণনার ঘড়ি বসানো হবে।
সূত্র : বিবিসি বাংলা অনলাইন
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











