বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সেলফি তোলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে সেলফি তোলেন তিনি। এ সময় তাদের হাস্যউজ্জ্বল দেখাচ্ছিল।
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা দিবসের আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী এই প্রদর্শনী দেখতে যান। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এই প্রদর্শনী চলছে।
আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনী দেখার সময় চিত্রকর্মগুলো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের শাসকগোষ্ঠী রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার পর সে সময় পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন প্রদর্শনীতে দেখে সরাসরি আন্দোলনে অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন তিনি।
শেখ হাসিনা জানান, তাদের আন্দোলনে অংশ নেওয়ার ছবি পত্রিকায় প্রকাশিত হলে কয়েক দিন বাসা থেকে বের হতে দিতেন না মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিওটি দেখানো হচ্ছে। সেখানে এসে অনেকটা আবেগ প্রবণ হয়ে পড়েন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। একে অপরের হাত ধরে সম্পূর্ণ ভাষণ শোনেন তারা। সব শেষে শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত অন্যান্য শিল্পকর্মগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ও তার স্বজনরা।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআইয়ের সহযোগিতায় গত ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি সিসমিক মুভমেন্ট নিয়ে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ঢাকা আর্ট সামিট। ‘মুজিববর্ষের’ অংশ হিসেবে এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাখা হয় বিশেষ প্রদর্শনী ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।
ঢাকা আর্ট সামিট শেষ হয়ে গেলেও বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত এই প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে ৩১ মার্চ পর্যন্ত। এই প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










