ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৩৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের নতুন কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে পুনরায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তারা ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

ঐহিত্য অনুযায়ী সেখানে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আজ টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথম সভা হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে ফের সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম টুঙ্গিপাড়া সফর।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার পর শেখ হাসিনাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করে।