বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রীদের স্ত্রীদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, এটর্নি জেনারেল ও সাবেক পররাষ্ট্র সচিবের স্ত্রীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ রোববার বিকেলে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা মহান নেতার স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
এসময় পরিকল্পনা মন্ত্রীর সহধর্মিনী জোলেখা মান্নান, শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ, কৃষি মন্ত্রীর সহধর্মিণী শিরীন আক্তার বানু, রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আক্তার মনি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর সহধর্মিণী ফিরোজা পারভীন, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রীর সহধর্মিণী মেহ্লাপ্রু, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম, বিমান প্রতিমন্ত্রীর সহধর্মিণী শামীমা জাফরীন, সংস্কৃতি প্রতিমন্ত্রী সহধর্মিণী ড. সোহেলা আক্তার, এটর্নি জেনারেলের সহধর্মিণী আফসারী খানম, সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণী নাছরীন হক, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে জাতির পিতার স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন তারা।
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল