ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৫৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:০০ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার

আজ শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সিনিয়র নেতৃবৃন্দ আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করে। এই চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন এবং জাতির স্বাধীনতা অর্জিত হয়।

সিনিয়র আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন, আব্দুর রাজ্জাক, আবদুল মান্নান খান, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুস সোবহান গোলাপ এবং হাসান মাহমুদ অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের জনপ্রিয়