ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৩৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টন: নারীদ্বৈতে চ্যাম্পিয়ন উর্মি-স্মৃতি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২২ পিএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী

উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র (অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১-’ এ নারীদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি। ফাইনালে স্বদেশী ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯,১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন উর্মি-স্মৃতি জুটি। 

আজ বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটি ২১-১৯,২১-১৫ পয়েন্টে মোহাম্মদ সিগবাত উল্লাহ-ফারহানা ইসলাম এমু জুটিকে হারান।

অন্য ম্যাচে স্বদেশী নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ফাইনালে উঠেছেন। রাজীব চন্দ্র দাস-স্মৃতি রাজবংশী জুটিকে ১৮-২১,৯-২১ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জয়-উর্মি জুটি।

পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে মোহাম্মদ সিগবাত উল্লাহ-গৌরব সিংহ জুটি ২১-১৩,২১-১০ পয়েন্টে শাহেদ আহমেদ-মো.সাগর শেখ জুটিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন।

অন্য আরেক ম্যাচে নাজমুল ইসলাম জয়-বাবু রাসেল জুটি ১৮-২১,২১-১৬,২১-১৪ পয়েন্টে নিজ দেশের  আকিব সোলাইমান-এস.এস.এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়ে করে আগামীকাল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায়  শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।