বঙ্গবন্ধু-১এর মেয়াদ শেষের আগেই মহাকাশে যাবে ২য় স্যাটেলাইট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৪ এএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট-১ এর মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম হবে। এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কার্যকর থাকার মেয়াদ ১৫ বছর। তাই এই প্রক্রিয়াকে কার্যকর রাখতে আমরা সেই মেয়াদ শেষ হবার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই।
তিনি বলেন, ‘এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় সাপেক্ষ তাই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির কাজ শুরু করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলীয় এমপি ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের উত্তরে একথা বলেন।
সরকার মহাকাশ গবেষণা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্রচেষ্টাও অব্যাহত রাখবে, বলেন প্রধানমন্ত্রী।
মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ক্ষেত্রে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের কক্ষপথে অবস্থান ১১৯ দশমিক ১ ডিগ্রী পূর্বে এবং এই অবস্থান থেকে সমগ্র দেশের ফুটেজ প্রাপ্তিতে কোন সমস্যা হবে না।
তিনি বলেন, এ বিষয়ে কোন সংশয়ের অবকাশ নেই। পুরো দেশই এটির কভারেজের আওতায় আসবে এমনকি যেসব প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হয়নি সে সব এলাকাও এর আওতায় আসবে।
তিনি বলেন, রাশিয়া স্পুটনিক নামের কোম্পানীর কাছ থেকে এই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের জন্য মহাকাশের কক্ষপথটি ভাড়া করা হয়েছে। সকল সার্কভুক্ত দেশ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তানও এই স্যাটেলাইট ব্যবহার করতে সক্ষম হবে। যেহেতু স্যাটেলাইটের অবস্থান এই দেশগুলোর অবস্থানকেও কভার করবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ইতোমধ্যে কক্ষপথে স্থাপিত হয়েছে এবং এটি কিছু কিছু সিগন্যাল প্রেরণও শুরু করেছে। তবে, স্যাটেলাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ ফুটেজ প্রাপ্তির জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এ বছর ১১ মে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত











