‘বঙ্গবন্ধু-১০০’ ধান আবাদে কৃষকের সাফল্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু-১০০’ জাতের ধান পরীক্ষামূলক চাষ করে সফলতা পেয়েছে কুড়িগ্রাম জেলার কৃষক।
ইতোমধ্যে এই ধান ক্ষেতে শীষ বের হয়েছে। রোগ বালাইমুক্ত ক্ষেতভরা ধান দেখে ভালো ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, জেলার সদর ও উলিপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ৫ হেক্টর জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের কারিগরী সহায়তায় ধান গবেষণা ইনস্টিটিউটের সার্বিক তত্বাবধানে এই ধানের আবাদ হয়েছে এবার।
বৃহস্পতিবার কৃষক রহমত আলী জানান, কৃষি বিভাগের কাছ থেকে বীজ ও সার সহায়তা নিয়ে ৪৯ শতক জমিতে আবাদ করেছেন বঙ্গবন্ধু-১০০ জাতের ধান। সাইনবোর্ড দেখে কৃষক ও পথচারিরা কৌতুহলী হয়ে নানা তথ্য জিজ্ঞেস করে। শীষ বেরুনোর পর কৃষকরা আসছেন তার জমিতে। ফলন দেখে আগামীতে এই আবাদ করার ইচ্ছা প্রকাশ করছেন।
তিনি আরও জানান, এই ধানে কোন রোগের আক্রমণ হয়নি। ক্ষেত হয়েছে সব জায়গায় সমান। জমির সব ধান তিনি বীজ হিসেবে রেখে দিবেন যাতে এই ধানের চাষ আরও সম্প্রসারিত হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র জানান, নতুন জাতের এই ধানে রোগ বালাইয়ের আক্রমণ নেই। তাই ভালো ফলন পাবেন কৃষক।
কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি কর্মকর্তা জাকির হোসেন জানান, জিঙ্ক ও আয়োডিন সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের ফলন হবে হেক্টরে ৮ টন। কৃষক মহলে এই ধান জনপ্রিয় হবে। এই ধান আগামীতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা করেন।
সূত্র: বাসস।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



