বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা
নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) ও মন্ত্রীপরিষদ আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন। দীর্ঘদিনের রাষ্ট্রীয় রীতি ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের দক্ষিণ প্লাজায়। সাধারণত নতুন সরকারের শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন-এ অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এটি নিশ্চিত। তবে মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে কৌতূহল তুঙ্গে।
দলীয় সূত্র জানায়, প্রথম দফায় ৩৫ থেকে ৩৮ সদস্যের ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হতে পারে। পরে প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানো হবে। বিতর্কিত ও সমালোচিত নেতাদের বাইরে রেখে অভিজ্ঞ ও তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের গুরুত্ব দেওয়ার চিন্তা রয়েছে। পাশাপাশি তরুণ ও নবনির্বাচিত সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ কমিয়ে ৩০টির নিচে নামানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। একই ধরনের কাজ করা মন্ত্রণালয় একীভূত করার চিন্তাভাবনা চলছে। এতে প্রশাসনিক ব্যয় কমানো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
দলীয় সূত্র জানায়, মন্ত্রিসভায় অভিজ্ঞ সিনিয়র নেতাদের পাশাপাশি নবীনদের অন্তর্ভুক্ত করে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
নতুন সরকারের শপথের মধ্য দিয়ে অবসান ঘটবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের। বিএনপি দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় ফিরছে। সংসদের খোলা প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান আয়োজনকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
শপথ অনুষ্ঠানের পরই কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











