রোহিঙ্গা শিবিরে বছরে ৬০ হাজার শিশুর জন্ম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৯ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার
বিগত এক বছরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৬০ হাজার শিশু জন্ম নিয়েছে। সম্প্রতি ইউনিসেফ ও ব্র্যাকের পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য। শিশু জন্মহারের এই প্রভাবে দেশ বাড়তি সংকটে পড়তে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রোহিঙ্গা পরিবারগুলোতে এখন গড়ে সন্তান সংখ্যা কমপক্ষে ৪ থেকে ৫ জন। এমনকি যাদের ঘরে ৫ জনের বেশি সন্তান রয়েছে তারা আরও সন্তান নিতে আগ্রহী হচ্ছেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের চলমান গবেষণা বলছে, এই মুহুর্তে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গর্ভবতীর সংখ্যা অন্তত ২০ হাজার। আর গত এক বছরে জন্মগ্রহণ করেছে ৬০ হাজার শিশু। তবে এখন জন্মহার কিছুটা কমে দাঁড়িয়েছে প্রতিদিন ৬০ জন। পরিবার পরিকল্পনা সম্পর্কে অনাগ্রহ ও কুসংস্কার বেশি সন্তান জন্মদানের মূল কারণ।
ক্যাম্পগুলোর কয়েক লাখ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে নানা সংস্থা। এসব সংস্থার জন্য নবজাতকের দেখাশোনা করা বাড়তি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যেই ১০ লাখ মানুষের চাপে বাংলাদেশ। তার ওপর হাজার হাজার নবজাতকের কারনে সংকট আরও বাড়বে। এভাবে নবজাতক জন্মের হার নিয়ন্ত্রণ করা না গেলে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশেকে আরো ২০ হাজার নতুন নতুন মুখের অন্যের সংস্থান করতে হবে।
বর্তমান বিশ্বে সবচেয়ে বড় শরনার্থী সংকটে রয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা, জন্মনিয়ন্ত্রন সম্পর্কে প্রশিক্ষণ, যাবতীয় ধর্মীয় কুসংস্কার দূরীকরণের মাধ্যমে এ ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়া সম্ভব।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











