ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:১৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বজ্রপাতে চাঁদপুর-মাগুরায় তিন নারীসহ ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।

আজ রবিবার দুপুরে মেঘনা নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম বিপ্লব বিশ্বাস (৩৫)। বিপ্লব বিশ্বাস উপজেলার মন্ডলগাতী গ্রামের মৃত খসরুজ্জামানের ছেলে। এ ঘটনায় হুমায়ন নামে আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার ঝামা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব বিশ্বাস উপজেলার ঝামা বাজারে ভবনের ছাদে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি ছাদেই লুটিয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজি আবু আহসান জানিয়েছেন।

-জেডসি