বদমেজাজী শিশুর চিকিৎসায় গাঁজার বিস্কুট!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
স্কুলে কান্নাকাটি, মারামারি করে চার বছর বয়সী ছেলে। কোনোকিছুতে মন নেই, এমনকি মানসিকভাবেও অবসাদগ্রস্থ। এমন সমস্যায় পড়ে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন বাবা। চিকিৎসকের চিকিৎসা পদ্ধতিও অভিনব। ওই শিশুকে সারাতে দিলেন গাঁজার বিস্কুট।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনার পর ওই উইলিয়াম আইডেলম্যান নামের ওই চিকিৎসকের লাইসেন্স কেড়ে নেওয়ার দাবিও উঠেছে। তবে ক্যালিফোর্নিয়ার মেডিকেল বোর্ডের এমন দাবির বিপক্ষে আপিল করেছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে চার বছরের সন্তানকে নিয়ে উইলিয়ামের কাছে চিকিৎসার জন্য যান বাবা। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে সামান্য পরিমাণে গাঁজা দিতে বলেন উইলিয়াম। পরে স্কুলের নার্সের কাছে বিষয়টি ধরা পড়ে।
এদিকে ওই শিশুর বাবারও নাকি ছোটবেলায় একই ধরনের সমস্যা ছিল। এটি সমাধানে তাকে সে সময় গাঁজার চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি আবার গাঁজা সেবন শুরু করেন। ওই ব্যক্তি জানান, গাঁজা তার স্বভাব পরিবর্তন করেছিল। এর ফলে স্ত্রীর সঙ্গে তার ঝগড়ার সম্পর্কও সমাধান হয়ে যায়।
ওই ব্যাক্তি জানান, তার বড় ছেলেকেও তিনি ছেলেবেলায় একই কারণে গাঁজা দিয়েছিলেন। আর দুই সন্তানের ওপরই নাকি গাঁজা বেশ ইতিবাচক প্রভাব ফেলেছিল।
ক্যালিফোর্নিয়ায় চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার সেই ১৯৯৪ সাল থেকেই বৈধ। ডা. উইলিয়ামও জানিয়েছেন শুধু ওই শিশু না, হাজার হাজার রোগীর চিকিৎসায় গাঁজা ব্যবহার করেছেন।
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম




