বদলে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম বদলানোর প্রস্তাব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। প্রস্তাবিত নাম ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’। যা সংক্ষেপে করা হয়েছে ‘আবেদ ইউনিভার্সিটি’।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন নাম প্রস্তাব করা হয়েছে। গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে এই নাম পরিবর্তনের আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর এ বিষয়ে মতামত দিতে আবেদনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ইউজিসি এখনও এ বিষয়ে মতামত জানায়নি।
এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশের উদ্বেগ রয়েছে। তাদের শঙ্কা, নাম পরিবর্তন হলে সনদ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন, নাম পরিবর্তনের ফলে কারও একাডেমিক সার্টিফিকেট হালনাগাদ করার প্রয়োজন হলে, সেটি তারা করবেন।
এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ এম আর চৌধুরী বলেন, স্যার ফজলে হাসান আবেদের অনন্য অবদানের প্রতি সম্মান জানাতে এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ জানান, নাম পরিবর্তনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবেদনের কথা তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত কোনো নথি এখনও তার কাছে পৌঁছায়নি।
উল্লেখ্য, ২০০১ সালে রাজধানীর বনানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

