বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে তিনদিনে নারীসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রে গত তিন দিনে পানশালা-পার্টিতে ও তর্কাতর্কিকে কেন্দ্র করে গুলির ঘটনায় নারীসহ সাত জনের মৃত্যু হয়েছে। এসব গুলির ঘটনা ঘটেছে নিউ জার্সি, ওহাইয়ো ও মিনেসোটা অঙ্গরাজ্যে।
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ইয়াংসটাউন শহরে পানশালার বাইরে গোলাগুলিতে তিনজন নিহত হন। স্থানীয় সময় রোববার ভোরে এই ঘটনায় আহত হন আরও অন্তত আটজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরের পুলিশপ্রধান কার্ল ডেভিস বলেন, রোববার ভোররাতের দিকে তাদের কাছে ফোন আসে। ইয়াংসটাউন শহরের টর্চ বার অ্যান্ড গ্রিল নামের পানশালার কাছে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন ব্যক্তি পড়ে আছে। সেখানে টহলরত কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। পানশালার বাইরে গোলাগুলির সময় মানুষের বেশ ভিড় ছিল। পানশালার ভেতরে কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, ঠিক কী কারণে ঘটনা ঘটেছে বা ঘটনার জন্য দায়ী এক বা একাধিক ব্যক্তি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো ঘটনার জন্য দায়ী কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এর আগে শনিবার গভীর রাতে নিউজার্সি অঙ্গরাজ্যে একটা বাড়িতে পার্টি চলার সময় গোলাগুলির ঘটনায় দুই জন নিহত হন। আহত হন আরও অন্তত ১২ জন।
পুলিশ জানিয়েছে, জরুরি কল পেয়ে সেখানে গেলে ৩০ বছরের একজন পুরুষ এবং ২৫ বছরের এক তরুণীকে মৃত পড়ে থাকতে দেখা যায়। অঙ্গরাজ্যের কাম্বারল্যান্ড কাউন্টিতে এই ঘটনা ঘটে।
এছাড়া গত শুক্রবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হন। আহত হন আরও আটজন। পুলিশ বলছে, দুজনের মধ্যে বাকবিতণ্ডার জেরে ওই গোলাগুলির ঘটনা ঘটে। বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনই বন্দুক বের করে গুলি ছুড়তে শুরু করেন। সূত্র: রয়টার্স ও নিউজার্সি ডট কমের
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










