বন্ধুদের সামনে নাচতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বাড়িতে বন্ধুদের সামনে নাচতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দিয়েছেন এক স্বামী। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন পাকিস্তানের লাহোরের এক নারী। খবর বিবিসির
আসমা আজিজ নামে ওই নারী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, থানায় অভিযোগ জানালেও গড়িমসি করছে পুলিশ।
তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পরে পোস্টটি নজরে আসায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের অভ্যন্তরীণ প্রতিমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি।
তবে পুলিশ ওই নারীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আসমার অভিযোগ পেয়েই পুলিশের একটি দল তাদের বাড়িতে যায়। কিন্তু বাড়িটি তালাবন্ধ ছিল।
লাহৌরের অভিজাত এলাকায় প্রতিরক্ষা কর্মীদের আবাসনে স্বামী মিয়াঁ ফয়সালের সঙ্গে বসবাস করতেন আসমা। তার অভিযোগ, ঘটনার দিন রাতে বাড়িতে বন্ধুদের জন্য পার্টি দিয়েছিলেন ফয়সাল। পার্টিতে সবার সামনে আসমাকে নাচতে বলেন তিনি। আগেও অনেকবার এই কাজ করেছেন ফয়সাল। কিন্তু সে দিন নাচতে রাজি হননি আসমা।
আসমা বলেন, এরপরই ক্ষিপ্ত ফয়সাল বাড়ির কাজের লোকদের সামনে আমাকে নগ্ন করে পাইপ দিয়ে পেটান। তার পর মাথা কামিয়ে দেন। পুড়িয়ে দেওয়া হয় চুল। সে সময়আমার হাত-পা ধরে ছিলেন ফয়সালের কর্মচারী রশিদ আলি।
তার আরও অভিযোগ, এসময় তাকে খুনের হুমকিও দেওয়া হয়। পরে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর সিদ্ধান্ত নেন আসমা।
অন্যদিকে ফয়সালের দাবি, সে দিন স্ত্রীর সঙ্গে তিনিও মাদক গ্রহণ করেছিলেন। মাদকাচ্ছন্ন অবস্থায় আসমা নিজেই নিজের চুল কাটছিলেন। তিনি শুধু আসমাকে সেই কাজে সাহায্য করেছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আসমার স্বামী ও কর্মচারী রশিদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষায় আসমার মাথায় ও মুখে আঁচড়ের দাগ এবং শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে।
এই ঘটনায় পাকিস্তানে নারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক টুইটে বলা হয়েছে, নারী নির্যাতন রুখতে ধারাবাহিক পরিবর্তনের প্রয়োজন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











