বন্ধ জন্মনিবন্ধন খুলে দেওয়ার আশ্বাস স্পিকারের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি : সংগৃহীত
বাস্তুচ্যুত রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ জন্মনিবন্ধন সার্ভার খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গুরুত্বসহকারে আলাপ করবেন বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। আজ শুক্রবার সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের প্রস্তাবের ভিত্তিতে ড. শিরীন শারমিন এ আশ্বাস দেন।
স্পিকার বলেন, ‘রোহিঙ্গাদের কারণে জন্ম নিবন্ধন প্রক্রিয়াটি কক্সবাজারসহ ৬টি জেলায় বন্ধ রেখেছে সরকার। যে কারণে স্থানীয়রা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে।’
শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপ চলমান বাংলাদেশ-ভারত সংলাপে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছেন।
তিনি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা তাকে বরণ করে নেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



