ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২১:০১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বরযাত্রীর গাড়িতে বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের ইমাম সাহেব জেলায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে বোমা বিস্ফোরণে ৮ শিশু ও ৬ নারীসহ ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার দেশটির কুন্দুজ প্রদেশে সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেন দেশটির প্রেসিডেনশিয়াল স্পোকসমান।

সিদ্দিক নামের ওই মুখপাত্র বলেন, প্রদেশটির সড়ক দিয়ে যখন তাদের গাড়ি চলছিলো, তখন এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তার দাবি, ওই বোমা তালেবান সদস্যরা পুঁতে রাখে। তবে, তালেবান এই ঘটনায় এখনো কোনো ধরনের বিবৃতি দেয়নি।

ইমাম সাহেব জেলার প্রধান মাহবুবুল্লাহ সায়েদি বলেন, পরিবারটি কোনো একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। এমন সময় জেলার প্রধান সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ হলে তারা মারা যান।

প্রসঙ্গত, আফগানিস্তানের সরকারি বাহিনীর সাথে তালেবানদের মধ্যে যুদ্ধ চলছে প্রায় ১৮ বছর ধরে। চলতি বছরে অন্তত ৩ হাজার ৮১২ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় এক হাজার। যুদ্ধে ১৪৪ জন নারী ও ৩২৭ জন শিশু মারা যান।  

-জেডসি