ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২১:৪৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ১৮১ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে জুলাই মাসের ১৬ তারিখ থেকে আজ শুক্রবার পর্যন্ত ১৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন।

বর্তমানে চিকিৎসাধীন ১১২ জন রোগীর মধ্যে ৩০ জন নারী ও ৭৫ জন পুরুষ ও সাতজন শিশু রয়েছে।

তবে এসব রোগীর মধ্যে বরিশালে অবস্থানরত কয়েকজন পাওয়া গেলেও বেশির ভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের সকল পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা হয়েছে। তবে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিটের সংকট রয়েছে। বাইরের ডায়াগোনেস্টিক সেন্টারগুলো সরকার নির্ধারিত ৫০০ টাকায় পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ব্যাপারে মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের অফিসে গিয়ে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

-জেডসি