বরিশাল: দূর্গাসাগর দীঘি অতিথি পাখির কলকাকলিতে মুখর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
বরিশাল: দূর্গাসাগর দীঘি অতিথি পাখির কলকাকলিতে মুখর
শীতের শুরুতেই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা ঐতিহ্যবাহি দূর্গাসাগর দীঘিতে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে। জন কোলাহল মুক্ত এ দূর্গাসাগর দীঘিতে সাড়া বছরই কম বেশি বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এসে ভিড় জমায়। তবে শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে এ পাখির আনাগোনা বেড়ে যায়।
মাধপপাশা দূর্গাসাগর দীঘির নজরদারিতে থাকা মো. জামাল, মো. সেলিম ও মো. বশির জানান, প্রায় দু’শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহি দূর্গাসাগর দীঘি জেলা প্রশাসকের বিশেষ নজরদারির কারণে পাখি শিকার বা পাখিদের প্রতি বিরূপ আচরণ বন্ধ থাকায় বর্তমানে দীঘিটি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শীতের শুরুতে অতিথি পাখি আগমনে পাখি প্রেমিদের আকৃষ্ট করছে এ দূর্গাসাগর দীঘি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু জলাভূমির আকার ২৭ একর। পার্শ্ববর্তী পাড় ও জমির পরিমান প্রায় ৪৬ একর। ১৭৮০ সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ন এ বিশাল জলধারাটি খনন করেন। তার স্ত্রী দূর্গামতির নামানুসারে-এর নামকরণ করা হয় দূর্গাসাগর। এরপর ১৯৭৪ সালে তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত’র উদ্যোগে মৃত প্রায় দীঘিটি পুনরায় খনন করা হয়। বর্তমানে ‘দূর্গাসাগর দীঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য’ নামে একটি প্রকল্পের অধীনে জেলা প্রশাসকদিঘিটির তত্ত্ববধায়ন করছেন। দূর্গাসাগর তীরের গাছ-গাছালীতে পাখি বান্ধব পরিবেশ সৃষ্টিসহ দীঘির দক্ষিণপাশে পদ্ম ও শাপলা ফুলের মনোরম দৃশ্যের কারণে দলে দলে ফিরে আসছে দর্শনার্থীরা।
এবিষয়ে একাধিক দর্শননার্থী জানায়, পদ্ম আর শাপলা ফুলের মধ্যে বসে চোখের আড়াল হয়ে যায় পাখিগুলো। তারা সেখানে বিভিন্ন পোকামাকড় এবং মাছ খায়। দিনরাত তাদের কলকাকলিতে দীঘি এলাকায় সৃষ্টি হয়েছে এক ছন্দময় পরিবেশ। এতে মুদ্ধ দর্শনার্থীরা। শীতের প্রকোপ বাড়লে অতিথি পাখির বিচরণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন দর্শনার্থীরা।
এ প্রসঙ্গে আলাপকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। অতিথি পাখি ছাড়াও দুর্গা সাগরকে দেশী প্রজাতির পাখির অভয়ারণ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শীতের পাখিসহ ঐতিহ্যবাহি দূর্গাসাগরের নৈসর্গিক পরিবেশ উপভোগের জন্য দর্শনার্থীদের স্বাগত জানান তিনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

