ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বর্ষবরণের আনন্দ-উচ্ছ্বাস রাজধানীজুড়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ২০১৭-কে বিদায় জানিয়ে ক্যালেন্ডারের পাতায় শুরু হয়ে যাবে আরও একটা নতুন বছর। ইংরেজি নতুন বছর ২০১৮কে স্বাগত জানাতে আনন্দে মেতে উঠেছে শিশু থেকে বৃদ্ধ সকলে।

রোববার বর্ষশেষের দিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করে রাজধানী ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানে। বেলা যত বাড়ে তত বাড়তে থাকে ভিড়। এবছর শীতের আমেজ তেমন না থাকলেও, বর্ষবরণের আনন্দ নিতে কোনও ফাঁক রাখতে চায় না রাজধানীবাসী।

সকাল থেকেই কচিকাঁচাদের হাত ধরে মিরপুর চিড়িয়াখানায় ভিড় করতে শুরু করেন বাবা, মায়েরা। বর্ষবরণের দিনে সন্তানদের সঙ্গে তারাও যেন আরও একবার নিজেদের শৈশবটাকে তারিয়ে উপভোগ করতে চান। চিড়িয়াখানা খোলার আগেই বাইরে লম্বা লাইন পড়ে যায়। 

একই ছবি ধরা পড়ে মিরপুর চিড়িয়াখানা, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি লেক, নভোথিয়েটার, আহসাম মঞ্জিল, লালাবাগ কেল্লাসহ নানা স্থানে। সবখানেই যেন পিকনিকের মুড।