ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৫:২৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বসবাসের জন্য ভারতের চেয়ে নিরাপদ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বে বসবাসের ক্ষেত্রে ২০১৯ সালে সবচেয়ে বিপজ্জনক ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর ইনডেক্স। সেই তালিকায় প্রতিবেশী দেশ ভারত ৫ নম্বরে থাকলেও বাংলাদেশ ও পাকিস্তানের নাম তালিকায় নেই।

এই তালিকা অনুযায়ী ভারতের চেয়ে বসবাসের ক্ষেত্রে অনেক বেশি নিরাপদ বাংলাদেশ ও পাকিস্তান। সদ্য বিদায়ী বছরে বসবাসের জন্য বিপজ্জনক ২০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নামও।

দ্য স্পেকটেটর ইনডেক্স বলা হয়েছে, ২০১৯ সালে বসবাসের জন্য বেঁচে থাকার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে ৫ নম্বরে নাম রয়েছে ভারতের। প্রথম ৪টি দেশ হল- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আর্জেন্টিনা।

ওই তালিকার ২০ নম্বর অর্থাৎ শেষে রয়েছে থাইল্যান্ড এর নাম। বসবাসের জন্য বিপজ্জনক দেশের তালিকা- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, আর্জেন্টিনা, ভারত, পেরু, কেনিয়া, ইউক্রেন, তুরস্ক, কলম্বিয়া, মেক্সিকো, ইউকে, মিশর, ফিলিপাইন, ইতালি, মার্কিন যুক্তরাস্ট্র, ইন্দোনেশিয়া, গ্রীস, কুয়েত, থাইল্যান্ড।

২০১৯ সালে স্নাতকধারীর ক্ষেত্রে সেরা দেশ, সৌর শক্তি, ভবিষ্যতে কার্যকরী দক্ষতা, লিঙ্গ সমতা, ইউরোপে দুর্নীতি, পাঠদানের ক্ষেত্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, ডিজিটাল দক্ষতা, ডায়াবেটিসে আক্রান্তের হার, বিশ্বের সবচেয়ে সম্মানিত পেশাসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য স্পেকটেটর ইনডেক্স।

-জেডসি