ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২১:০৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাবস্তিবাসীর জন্য মিরপুরে ১০ হাজার ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

`সবার জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না’ সরকারের এ ঘোষণা বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ এ প্রকল্প। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে ১০ একর জায়গায় আধুনিক সুবিধা সম্বলিত বহুতল বিশিষ্ট বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক এই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

প্রকল্পে ১৪তলা বিশিষ্ট ৮৫টি ভবনে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। যার মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ভবন নির্মাণে ব্যয় হবে ১১১ কোটি টাকা। প্রতিটি ভবনে থাকবে দুটি করে উন্নতমানের লিফট।

প্রতিটি ফ্ল্যাটে থাকবে দু’টি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং, বাথরুম, টয়লেট ও একটি করে বারান্দা থাকবে। সমগ্র প্রকল্প এলাকার ৫০ শতাংশ জায়গা থাকছে রাস্তা, খেলার মাঠ, বনায়ন প্রভৃতির জন্য।

জানা গেছে, এলাকাভিত্তিক বস্তিবাসীর তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। গৃহায়ন কর্তৃপক্ষের কাছে নগদ অথবা নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিতে হবে ভাড়াটিয়াদের। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। তবে কউ চাইলে দৈনিকভিত্তিতেও টাকা জমা দিতে পারবেন।

 

এই বিভাগের জনপ্রিয়