বাংলাকে ভাতে মারতে হুমকি মোদীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর জেহাদ অবস্থান বজায় রয়েছে৷ অনড় মোদী সরকারও৷ মানতে হবে কেন্দ্রীয় সব স্বর্ত৷ তবেই মিলবে ভর্তুকির টাকা৷ শর্ত না মিটলেই ২ টাকা কিলো দরে চালের ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে৷ সাফ জানিয়ে দিল কেন্দ্র৷ রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করছে তৃণমূল৷
কেন্দ্রীয় খাদ্য দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ জুনের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে পস মেশিন বসানোর কাজ শেষকরতে হবে। তা না-হলে দু’টাকার চালের ভর্তুকি বাবদ রাজ্যকে কেন্দ্র যে অর্থ সাহায্য দেয়, সেটা বন্ধ করা হবে৷
খাদ্য দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, কেন্দ্র যদি সত্যিই দু’টাকার চালের ভর্তুকি দেওয়া বন্ধ করে দেয়, তা হলে কিন্তু বড়সড় বিপাকে পড়বে রাজ্য সরকার। রাজ্যের প্রায় ৬ কোটি ১ লক্ষ ৭৬ হাজার মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় দু’টাকা কেজি দরে চাল পেয়ে থাকেন।
তার সঙ্গে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা খাদ্যসাথী প্রকল্পে ২ কোটি ৮১ লক্ষ মানুষ দু’টাকা কেজি দরে চাল ও গম পান। কিলো প্রতি চালের দাম পড়ে ২৩ টাকা ৮৪ পয়সা। তিন টাকা বাদে বাকিটা ভর্তুকি। কিলো প্রতি গড়ে ২১ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। তার পরেও প্রায় দেড় টাকার মতো ভর্তুকি দিতে হয় রাজ্যকে৷
বিধানসভা ভোট আর বেশি বাকি নেই৷ এই অবস্থায় কেন্দ্রীয় সিদ্ধান্তে বিপাকে তৃণমূল সরকার৷ ভর্তুকি বন্ধ করলেও ভোটের কথা মাথায় রেখে চাল দেওয়া বন্ধ করা যাবে না৷ রয়েছে অন্যসব সামাজিক উন্নয়ন প্রকল্পও৷ ফলে ব্যয় বাড়বে৷ আয়ের উৎস সীমিতই৷
পরিসংখ্যান বলছে কেন্দ্রের দাবি মেনে এত অল্প সময় পস মেশিন বসানোর কাজ শেষ করা সম্ভবপর হবে না৷ রাজ্যে মোট ২০,২২৮টি রেশন দোকানের মধ্যে মাত্র ২৬৬টি-তে পস মেশিন বসেছে। তাই এই পদক্ষেপে ষড়যন্ত্ই দেখছে জোড়াফুল শিবির৷ বিষয়টিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে মত তৃণমূলের প্রথম সারির নেতাদের৷
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











