বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক থেকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পর্যবেক্ষক থেকে প্রত্যাহার করে নিয়েছে। মিশনগুলোর বিদেশি নাগরিকরাই এখন নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি নির্বাচনের দিন সকালে কূটনৈতিক মিশনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়। এখন মিশনগুলোর বিদেশি কর্মকর্তারা পর্যবেক্ষণ করছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার সকল দূতাবাস ও হাইকমিশনকে দেশীয় নাগরিকদের পর্যবেক্ষক না করতে চিঠি পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার বিদেশি মিশনগুলোকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে, বিদেশি মিশনগুলো পর্যবেক্ষক দল গঠন করেছে।
‘তবে ফরেন ইলেকশন অবজার্ভার গাইডলাইন-২০১৮ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিককে এই পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্তের সুযোগ নেই। সে কারণে কোনো বাংলাদেশি নাগরিককে বিদেশি পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্ত না করার জন্য অনুরোধ করছি।’
এর আগে সিটি নির্বাচন সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের প্রতি কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া বিদেশি কূটনীতিকদের নির্বাচনে মাতব্বরি না করতে অনুরোধ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
শনিবার সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











