ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৭:৫১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে, অভিযোগ তসলিমার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করছেন শল্য চিকিৎসকের ভুলে স্থায়ীভাবে পঙ্গু হতে যাচ্ছেন তিনি। নিজের এ পরিণতির জন্য চিকিৎসকের পাশাপাশি নিজেকেও দুষছেন তিনি। ধিক্কার দিচ্ছেন নিজেকে। 

একইসঙ্গে তিনি এমন অভিযোগও করছেন যে তাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে, যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশান করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে এবং ভেবে সুখ পাবে যে  তার ট্রিট্মেন্ট হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এসব কথা লিখেছেন বিতর্কিত এই লেখিকা।  

তসলিমা নাসরিন লিখেছেন- ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙ্গেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিট্মেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে,  ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। 

ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি এক্সরে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনও ফ্র্যাকচার হয়নি সেদিন। ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনও ব্যথা ছিল না, কোনও সুয়েলিং ছিল না।  

তবে তসলিমার এসব অভিযোগের বিষয়ে চিকিৎসকদের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।