বাংলাদেশের মেয়েদের আজ ‘ইউরোপ’ পরীক্ষা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বুধবার ইউরোপের দেশ রাশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি।
অতিথি দল হিসেবে সাফে এবারই প্রথম খেলতে এসেছে রাশিয়ার কোনো বয়সভিত্তিক দল। উয়েফার প্রস্তাবেই তারা আসে বাংলাদেশে।
নামেভারে দলটির বেশ শক্তিশালী। তবে বাংলাদেশের লক্ষ্য একটাই, সেটা রাশিয়াকে হারানো। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। সেই জয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
সাফের যেকোনো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরাই থাকে ফেবারিট। তবে আছে ভিন্নতা। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে আছে রুশ মেয়েরা। ইউরোপের উন্নত মানের প্রশিক্ষণ পেয়ে অভ্যস্ত রুশ মেয়েরা। দলটি ফিফা র্যাংকিংয়েও অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশের র্যাংকিং যেখানে ১৪০তম সেখানে রাশিয়ান নারী দলের অবস্থান ২৬তম। যে কারণে দলটির সঙ্গে খেলার অভিজ্ঞতা নেয়ার জন্য মুখিয়ে আছে বাংলাদেশের নারীরা।
ম্যাচটি নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা ইতোমধ্যে প্রকাশ করেছেন স্বাগতিক দলের অধিনায়ক রুমা আক্তার ও সহ-অধিনায়ক জয়নব বিবি রিতা। ইউরোপের দল রাশিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে তারা খুবই রোমাঞ্চিত। রুমা বলেন, ‘ইউরোপের দল রাশিয়া । তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আশা করছি ভালো কিছু করবো। ফুটবলে জয়-পরাজয় আছে। আমরা লড়াই করবো, জেতার চেষ্টা করবো। ’
কোচ গোলাম রব্বানি ছোটনের মতে, রাশিয়ার বিপক্ষে হারানোর কিছু নেই বাংলাদেশের। জিতলে হবে বিশাল অর্জন। তিনি বলেন, ‘রাশিয়াকে টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করেছে বলেই আমরা তাদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথম খেলতে যাচ্ছি। অন্যথা এমন সুযোগ পাওয়া মুশকিল। ’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











