বাংলাদেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য চুরি করে বিক্রি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশের ৩৮ লাখ ব্যবহারকারীসহ বিশ্বের ৪৮ কোটি ৭০ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়েছে। গবেষণাভিত্তিক অনলাইন প্রকাশনা সাইবার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এসব ব্যবহারকারীর নম্বর চুরি করে একটি ‘পরিচিত’ হ্যাকার ফোরামের কাছে বিক্রি করা হয়েছে।
সাইবার নিউজ এর প্রতিবেদন অনুসারে, চুরি হওয়া এসব তথ্য-উপাত্ত ২০২২ সালের। যে ডাটাবেস থেকে এগুলো চুরি হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইতালি, মিসরসহ ৮৪টি দেশের হোয়াইটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত রয়েছে।
চুরির ঘটনার সঙ্গে জড়িত হ্যাকার দলের ভাষ্য অনুযায়ী, এসব হোয়াটসঅ্যাপ নম্বর ‘সক্রিয়’ ব্যবহারকারীদের।
রিপোর্ট অনুযায়ী, চুরি হওয়া ডাটাবেসে ৩ কোটি ২০ লক্ষ মার্কিন ব্যবহারকারী এবং ব্রিটেনের ১ কোটি ১৫ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন মিশরীয় ব্যবহারকারীরা। ঝুঁকিতে রয়েছেন প্রায় ৪ কোটি ৫০ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।
হ্যাক হওয়া তথ্যভাণ্ডারে প্রায় ১ কোটি রুশ এবং ১ কোটি ১০ লাখ ব্রিটিশের ফোন নম্বর রয়েছে বলে ধারণা করা হয়েছে ওই রিপোর্টে।
বিক্রি হওয়া মার্কিন ডাটাসেটের দাম প্রায় ৭ হাজার মার্কিন ডলার। অন্য দিকে, ব্রিটেন এবং জার্মানির ডাটাসেটের দাম যথাক্রমে ২ হাজার ৫০০ মার্কিন ডলার এবং ২ হাজার মার্কিন ডলার।
উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রতি মাসে সক্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ২০০ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের ইতিহাসে এটিই সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


